সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

সিংড়ায় মডেল প্রেসক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ১০:০০ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় সিংড়া মডেল প্রেসক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বন্যাঢ র‌্যালী শহরের প্রধান প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত হয়।

সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিল আকতার, সহকারী কমিশনার ভূমি আল-ইমরান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, ডিবিসি নিউজের নাটোর জেলা প্রতিনিধি পরিতোষ অধিকারী,
নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজি রফিক বাবন, নন্দীগ্রাম প্রেসক্লাব সভাপতি নাজমুল হুদা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি,সিংড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল ইসলাম মনি,আবু বক্কর সিদ্দিক,
হান্ডিয়াল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রনি, সহ বিভিন্ন উপজেলা থেকে আগত গণমাধ্যম কর্মীবৃন্দ। পরে ১০ পাউন্ডের কেক কাটা হয়।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন সিংড়া মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর