রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

তাড়া‌শে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

মুন্না হুসাইন, ভ্রাম্যমান প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৫:০২ অপরাহ্ন

সিরাজগ‌ঞ্জের তাড়া‌শে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। ৯ই নভেম্বর বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।
মেলা উপল‌ক্ষে এক বর্ণাঢ‌্য র‌্যালী উপ‌জেলা প‌রিষদ থে‌কে বের হ‌য়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে।
প‌রে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মেজবাউল করিম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম‌্যান আনোয়ার হো‌সেন খান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ম‌র্জিনা ইসলাম, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শ‌হিদুল ইসলাম, উপ‌জেলা মাধ‌্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফ‌কির জা‌কির হো‌সেন, প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা মো.আকতারুজ্জামান, উপজেলা সমাজ সেবা অফিসার মনিরুজ্জামান, মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক খলিলুর রহমান প্রমুখ।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৩০‌টি সরকারি, আধা সরকারী ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্টল স্থাপন করা হ‌য়েছে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ ছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর