বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

তেলাপোকা পিষে মারায় স্বাস্থ্যঝুঁকি!

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ১০:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞান সতর্কবার্তা দিচ্ছে তেলাপোকা পা দিয়ে পিষে ফেলা মানুষের শরীরে ক্ষতিকারক পার্শ্বপ্রতিক্রিয়ার উদ্রেক করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) বলছে পিষে ফেলার পর তেলাপোকা থেকে বেড়িয়ে আসা অন্ত্রগুলো পরিবেশে কিছু ক্ষতিকারক ব্যাক্টেরিয়া ছড়িয়ে দিতে পারে।

বাড়িতে তেলাপোকা দেখার সাথে সাথে কী করেন? নিশ্চয় পায়ের তলায় পিষে মেরে ফেলতে উদ্যত হন। সাধারণত আমরা এটাই করে থাকি। কিন্তু জানেন কি এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে?

বিজ্ঞান সতর্কবার্তা দিচ্ছে তেলাপোকা পা পিষে ফেলা মানুষের শরীরে ক্ষতিকারক পার্শ্বপ্রতিক্রিয়ার উদ্রেক করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) বলছে পিষে ফেলার পর তেলাপোকা থেকে বেড়িয়ে আসা অন্ত্রগুলো পরিবেশে কিছু ক্ষতিকারক ব্যাক্টেরিয়া ছড়িয়ে দিতে পারে। এই ব্যাক্টেরিয়াগুলো নিঃশ্বাসের সঙ্গে দেহে চলে গেলে অ্যাজমা ও অ্যালার্জির সমস্যা সৃষ্টি করতে পারে। তাই পিষে ফেলা তেলাপোকার আশেপাশে থাকলে শ্বাস-প্রশ্বাসে সতর্ক হোন। কারণ, তেলাপোকা পিষে গেলে মানুষের দেহে স্যালমোনেলা, স্ট্রেপটোকোচি এবং স্ট্যাফিলোকোচির মতো ব্যাক্টেরিয়া জীবাণু সংক্রমণ করতে পারে। এই ব্যাক্টেরিয়াগুলো অন্ত্রে বাস করে ডায়েরিয়া, কলেরা, টাইফয়েড এবং আমাশয়সহ নানা রোগ সৃষ্টি করতে পারে।

পতঙ্গবিদ এবং কীট নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ রায়ান স্মিথ এবিসিকে বলেন, তেলাপোকার অভিযোজনক্ষমতা ‘অনেক বেশি’ এবং তাদের বেঁচে থাকার প্রবৃত্তি অনেক প্রাণির চেয়ে বেশি। তেলাপোকার শরীর খুব নমনীয় হয়। যার ফলে দেহের শক্তি পায়ে সঞ্চালন করে বিপজ্জনক পরিস্থিতি থেকে পালাতে দক্ষ এই ছয়পায়ীরা। সবকিছু বিবেচনা করে তেলাপোকা দেখামাত্র আমাদের মাথায় পা পিষে মারার ধারণা আসলেও, এটি উচিত নয়। তাহলে করণীয় কী? সমাধান হতে পারে ফিউমিগেশন ধোঁয়া)। বাড়ির যেখানেই তেলাপোকা দেখবেন, ফিউমিগেশন পদ্ধতি প্রয়োগ করবেন। এতে করে তেলাপোকা কার্যকরীভাবে মারা যাবে। তবে এক্ষেত্রে অবশ্যই ঘরের দরজা জানালা বন্ধ করে নিতে হবে। সূত্র : এমএসএন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর