বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আটঘরিয়ায় আওয়ামী লীগের জেল হত্যা দিবস পালন

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৪:৪৮ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে।  এ-উপলক্ষ্যে বৃহস্পতিবার(৩ নভেম্বর)  সকালে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জেল হত্যা দিবস পালন করেছে।
আটঘরিয়া আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জেলহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য কামরুজ্জামান টুটুল, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন, আটঘরিয়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুর ইসলাম মুকুল,
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, সাধারণ সম্পাদক গোলাম মওলানা পান্নু, মাজপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল বাতেন সরকার, উপজেলা ছাত্র লীগ নেতা খাইরুল হাসান নাসিম,  মোস্তাফিজুর রহমান মুরাদ, শ্রমিক লীগের সভাপতি বুলবুল ফকির।
উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ অঙ্গn ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। পরে দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৩ নভেম্বর জেলহত্যায় সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর