রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চাটমোহর বাস স্ট্যান্ডে নাম-পরিচয়হীন মহিলার পরিবারের খোঁজ চলছে চাটমোহরে কবরস্থান কমিটির নাম ভাঙ্গিয়ে টাকা আত্মসাতের অভিযোগ “সরকারি কোয়ার্টারে ডাকাতি” গুরুদাসপুুরে একাধিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল অনুষ্ঠিত হান্ডিয়ালে মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজা ও ২০০ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. শওকত আলী ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী কে কারাদণ্ড

টস জিতে ফিল্ডিংয়ে নেদারল্যান্ডস

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ১০:৫৮ পূর্বাহ্ন

বাংলাদেশের বিপক্ষে জয়ের খুব কাছাকাছিই চলে গিয়েছিল জিম্বাবুয়ে। নানা নাটকের পর সেই ম্যাচে দলটি হেরেছিল ৩ রানে। তাতে দলটির শেষ চারের আশাতেও লেগেছে বড় এক চোট। সেই আশাটা আবারও পুনরুজ্জীবিত করতে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে ক্রেইগ আরভিনের দল।

এই ম্যাচে টস জিতেছে জিম্বাবুয়ে। উইকেটে ঘাসের উপস্থিতি আছে বটে, পিচটা ঢাকাও ছিল বেশ কিছুদিন ধরে। অ্যাডিলেড ওভালে অনুষ্ঠেয় এই ম্যাচে তবু টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দুবার ভাবলেন না আরভিন।

ঘুরে দাঁড়ানোর ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে দলটি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন ব্র্যাড ইভান্স। তাকে ছাড়াই আজ অ্যাডিলেডে খেলবে জিম্বাবুয়ে। তার জায়গায় দলে এসেছেন লুক জংওয়ে।

ওদিকে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস জানালেন, টস জিতলে ফিল্ডিংই বেছে নিতেন তিনি। উইকেট ঢাকা ছিল বলেই এই সিদ্ধান্ত নিতেন, জানালেন তিনি।

জিম্বাবুয়ে একাদশ : রেজিস চাকাভা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ওয়েসলি মাধভেরে, মিল্টন শুম্বা, লুক জংওয়ে, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড নাগারভা।

নেদারল্যান্ডস একাদশ : স্টেফান মাইবার্গ, ম্যাক্স ও’ডাউড, টম কুপার, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক, অধিনায়ক), রোয়েলফ ফন ডার মারওয়ে, লোগান ফন বিক, ফ্রেড ক্ল্যাসেন, পল ফন মিকেরেন, ব্র্যান্ডন গ্লোভার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর