বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

শ্রবণশক্তি কমছে কি না বুঝবেন যে লক্ষণে…

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২, ৭:০৩ অপরাহ্ন

মানুষের বয়স বাড়লে শ্রবণশক্তি কমতে শুরু করে। তবে হঠাৎ করেই কিন্তু শ্রবণশক্তি কমে যায় না। ধীরে ধীরে তা কমতে শুরু করে। আর এ কারণেই অনেকেই শ্রবণশক্তি হারানোর লক্ষণ টের পান না। এ ক্ষেত্রে যদিও সূক্ষ্ম সূক্ষ্ম কিছু লক্ষণ প্রকাশ পায়। যদি লক্ষণ বুঝে প্রাথমিক অবস্থায় এ সমস্যার চিকিৎসা করা হয় তাহলে ব্যক্তির মধ্যে বিষণœতা, বিচ্ছিন্নতাবোধ ও পরে স্মৃতিশক্তির সমস্যা দেখা দেয়। তাই কয়েকটি লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

শিশুদের কণ্ঠস্বর অস্পষ্ট শোনা : বার্ধক্যের কারণে অভ্যন্তরীণ কানের অঙ্গ উচ্চপিচের শব্দগুলো শনাক্তে প্রথমে ব্যর্থ হয়। এর ফলে শিশু ও নারীদের কণ্ঠস্বর শোনা কঠিন হয়ে পড়ে। এমনকি সূর্যাস্তের সময় পাখির কিচিরমিচিরের শব্দও কানে না আসার লক্ষণ কিন্তু মোটেও সুবিধার নয়।

ভিড়ের মধ্যে কথোপকথনে অসুবিধা : বেশি জনসমাগম আছে এমন স্থানে কারো সঙ্গে কথা বলার সময় যদি আপনি অমনোযোগী হয়ে পড়েন তাহলে বুঝবেন কানে কোনো সমস্যা আছে। ভিড়ের মধ্যে এমন শব্দ আপনার কাছে এফ বা এসের মতো শোনাতে পারে। আপনার যদি উচ্চশব্দ শুনতে সমস্যা হয় তাহলে সে ক্ষেত্রে আপনি আশপাশের মানুষের কথার চেয়ে শোরগোল বেশি শুনবেন। এমন সমস্যা হলে আজ থেকেই সতর্ক থাকুন।

কারো কথা ধরতে না পারা : কারো কথা ধরতে না পারা কিংবা হঠাৎ করেই কারো কথা বুঝতে না পারার কারণ হতে পারে শ্রবণশক্তি হারানোর প্রাথমিক লক্ষণ। বিশেষ করে যখন একসময়ে একাধিক ব্যক্তি কথা বলে তখন যদি আপনি কথাগুলো সঠিকভাবে শুনতে না পান তাহলে দ্রুত অডিওলজিস্টের পরামর্শ নিন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর