রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

এমপি তানভীর ইমামের চা আড্ডায় জনতার

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৬:৪৬ অপরাহ্ন

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সংসদ সদস্য তানভীর ইমামের চা আড্ডায় সলঙ্গায় জনসমুদ্রে পরিনত হয়েছে। আজ শনিবার বিকেলে সলঙ্গার চড়বেড়া উচ্চ বিদ্যালয় মাঠে জনগণকে নিয়ে চা আড্ডা অনুষ্ঠিত হয়। চা আড্ডায় সলঙ্গা ইউপিসহ কয়েকটি ইউনিয়নের নেতা কর্মীসহ শতশত নারী-পুরুষের ঢল নামে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জনগনের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান সহ বিভিন্ন উন্নয়ন কাজের প্রতিশ্রুতি প্রদান করেন,এমপি তানভীর ইমাম।সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,আ’লীগ নেতা মোখলেছুর রহমান তালুকদারের আয়োজনে চা আড্ডায় আরও উপস্থিত ছিলেন,উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমী,সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম উজ্জল,উল্লাপাড়া উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ সরকার, সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু, হাটিকুমরুল ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলম (আলম রেজা), রামকৃঞপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো, সলঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি আকমল হোসেন বাদশা,সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর