বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় ফায়ার সার্ভিসের দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো: রিফাত ইসলাম, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৫:১৬ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় ভূমিকম্প, অগ্নি দুর্ঘটনায় ভিকটিম উদ্ধার ও পরবর্তী করণীয় বিষয়ক “দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ” কর্মশালা করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাবনা। মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার নৌবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের অষ্টম দিনে প্রশি¶ণার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার মো. জাকির হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, ভূমিকম্প, অগ্নি দুর্ঘটনায় ভিকটিম উদ্ধার ও সেফটির বিষয়ে তৎপরতা এবং আশপাশের বিভিন্ন এলাকা আক্রান্ত হওয়ার হাত থেকে কিভাবে রক্ষা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মমতাজ মহল, উপজেলা প্রশিক্ষক (টিআই) সামিউল ইসলাম, পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার আল-আমিন, ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া ইউনিয়ন আনসার সহকারী প্লাটুন কমান্ডার জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ভিডিপি দলনেতা জিল্লুর রহমান, দলনেত্রী হামিদা খাতুন ও প্রশিক্ষণার্থীসহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর