বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আটঘরিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হলেন জলি

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৬:৪৯ অপরাহ্ন

পাবনার আটঘরিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হলেন মোছাঃ মাহমুদা পারভীন জলি। তিনি উপজেলার ৩২ নং নাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

সম্প্রতি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার অনুভূতি ব্যক্ত করে সহকারি শিক্ষক মাহমুদা পারভীন জলি বলেন, এ অর্জন আমার একার নয়। এ অর্জন নাগাদও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকলের।

শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় ভীষণ আনন্দিত। সব সময়ই চেয়েছি ছাত্র-ছাত্রীদের আধুনিক, যুগোপযোগী ও সংস্কৃতিমনা করে গড়ে তুলতে। শিক্ষার্থীদের পড়ালেখার মান বৃদ্ধিতে সবসময় সচেষ্ট। এ অর্জন আরো অনুপ্রেরণা যোগাবে এবং বিদ্যালয়ের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়ে উঠেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারি শিক্ষকরা বলেন, তার একান্ত নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ই সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। তার এ সফলতার জন্য পরিবারের পাশাপাশি প্রতিষ্ঠানকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মানবিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর