বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিজয় উৎসব ও গুণীজন সংবর্ধনায় ভূষিত ড. মুসলিমা জাহান

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ১১:৫১ পূর্বাহ্ন

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে জাগ্রত তারুণ্যের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বিজয় উৎসব ও গুণীজন সংবর্ধনা।
রবিবার (২২ অক্টোবর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের উদ্ভোদন করা হয়।
পরে গুণীজন লেখক কিংকর আহসান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুসলিমা জাহান, কোয়ান্টাম ফাউন্ডেশনের ডা. রাহাতারা জান্নাত, মীরাক্কেল খ্যাত আদনান রাশেদ বীর মুক্তিযোদ্ধা ড. এটিএম হান্নান, অভিনেত্রী রোকাইয়া জাহান চমক সহ প্রমুখ ব্যক্তিবর্গকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জুনায়েদ ইভানের ব্যান্ড আ্যশেজ। উড়ে যাওয়া পাখির চোখে’, ‘তারাবাতি জ্বলে তারাবাতি নেভে’, ‘এমন চেনা চিনবে লোকে’, ‘কেমন আছো কোথায়’, ‘তামাকপাতা’সহ বিভিন্ন গানে মাতিয়ে রাখেন ক্যাম্পাস চত্বর।
এছাড়াও আদনান রাশেদের কৌতুক এবং কিংকর আহসানের মোটিভেশনে মুগ্ধ করে তুলে সবাইকে।
গণ বিশ্ববিদ্যালয় মিউজিক কমিটিও সাধারণ শিক্ষার্থীরাও নাচ, গানসহ বিভিন্ন পারফর্ম করে অনুষ্ঠান জমিয়ে তোলে।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-গবিসাস, গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি।
উল্লেখ্য, জনপ্রিয় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘জাগ্রত তারুণ্য’ বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইউনিট তৈরি করেছে।
সম্প্রতি গণ বিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেলে কলেজেও তারা নতুন কার্যক্রম শুরু করতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর