বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

সুজানগরে শেখ রাসেল জন্মদিন পালিত

এম মনিরুজ্জামান, সুজানগর(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৫:১৪ অপরাহ্ন

উপজেলা প্রশাসনের আয়োজনে,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকীতে র‌্যালী শেষে উপজেলা চত্বরে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা- ২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান। ইউএনও তরিকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন । এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও পৌরসভার আয়োজনে, পৌর শেখ রাসেল পার্কে অবস্থিত শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, পৌর নির্বাহী কর্মকর্তা গোলাম নবী সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর