শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

আগৈলঝাড়ায় বাস জমিতে নারী ও শিশুসহ অন্তত ২৫জন আহত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশালঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৬:২৪ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় যাত্রীবাহি দুটি বাস পরস্পরকে সাইড দিতে গিয়ে লোকাল বাস পাশ^বর্তি জমিতে পরে ওই বাসের অন্তত ২০/২৫জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। খবর পেয়ে পুলিশের এসআই মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

আহত যাত্রী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে পয়সারহাট থেকে বরিশালের উদ্যেশ্যে ছেড়ে আসে যাত্রীবাহি শাওন-সাগর লোকাল বাসটি। এদিকে সকালে ঢাকা থেকে ছেড়ে আসা গ্লোবাল পরিবহনটি পথিমধ্যে পৌনে এগারাটার দিকে আগৈলঝাড়ার ফুল্লশ্রী বাইপাস এলাকায় পরস্পরকে সাইড দিতে গিয়ে লোকাল বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাশ^বর্তি জমিতে নেমে যায়। এতে লোকাল বাসের নারী ও শিশুসহ অন্তত ২০/২৫ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। আহতদের মধ্যে গুরুতর এক যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই গ্লোবাল পরিবহনটি দ্রুত স্থান ত্যাগ করে পয়সা বাসষ্ট্যান্ডে চলে যায়।

এসআই শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে আহত ২০/২৫জনকে বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে আমবৌলা গ্রামের কাওসার হাওলাদারের ছেলে হযরত হাওলাদারে (১৯) হাত ভেঙ্গে অন্যান্য সমস্যা দেখা দিয়েছে। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হসপাতালে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর