বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

মরহুম আলী আজগার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রাজিব হোসেন, চাটমোহর প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ১০:১৭ অপরাহ্ন

পাবনার চাটমোহরে শুরু হলো মরহুম আলী আজগার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ১৫ তম আসর।

বুধবার (১২-অক্টোবর ) বিকেলে হরিপুর খেলার মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর সার্কের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন,

উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস এম নজরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন,চাটমোহর পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ নাজিম উদ্দীন মিয়া, হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক রওশন ও ছাইকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান নুরু।

 

জিন্নাহ স্মৃতি ফুটবল ক্লাবের আয়োজনে টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন জেলার ৮টি দল। উদ্বোধনী খেলায় বাগাতীপাড়া শাওন ক্রীড়া একাদশ ০৩-০০ গোলে রাজশাহী ফুটবল একাদশকে পরাজিত করে।

 

অরবিটল লিংক শিক্ষা পরিবার ও আদি সাহা ট্রেডিং সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো: মকবুল হোসেন।

 

মরহুম আলী আজগার ছিলেন হরিপুর ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান। বড় ভাইয়ের স্মৃতি ধরে রাখতে ছোট ভাই চারবার নির্বাচিত চেয়ারম্যান মকবুল হোসেন প্রতি বছর এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর