রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় পল্লীবিদ্যুৎ কর্মচারী নিহত

কে,এম আল আমিন:
আপডেট সময়: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ২:১৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সিএনজি – অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে আজাদুজ্জামান মোল্লা (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

 

আজ সোমবার (১০ অক্টোবর) সকালে উপজেলার সরিষাকোল এলাকার হাটিকুমরুল-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আজাদুজ্জামান মোল্লা সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের রঘুরগাঁতী গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতিতে মিটার রিডার হিসেবে কাজ করতেন।

 

হাটিকুমরুল হাইওয়ে থানা সুত্রে জানা যায়, আজাদুজ্জামান মোল্লা সিরাজগঞ্জ থেকে মুরগির বাচ্চা নিয়ে অটোরিকশায় করে পাবনার দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি সরিষাকোল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি যানবাহন দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন আজাদুজ্জামান। এ ছাড়া আহত হন আরও দুজন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর