মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত কৃষকদের নিয়ে রুহিয়ায় পার্টনার প্রকল্পের পিএফএস গ্যাপ স্কুলের ২য় সেশন অনুষ্ঠিত ‎অভয়নগরে চুরি যাওয়া দুই গরু উদ্ধার না হওয়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবোত্তর ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা  সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন ‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

৬৫ বছরের বেশি বয়সীরাও হজে যেতে পারবেন  

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ৯:৪৫ অপরাহ্ন

আগামী বছর হজে ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী বছর হজে বাংলাদেশ থেকে কোটা অনুযায়ী ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ যেতে পারবেন। আগামী বছর পূর্ণ পরিসরে হজ হতে পারে।
গতকাল সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নব-নির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে  প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, আরআরএফ সভাপতি উবায়দুল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলুসহ ফোরামের অন্য নেতারা। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে গত বছর বাংলাদেশ থেকে অনেক কম মানুষ হজ করতে পেরেছেন। আগামী হজ কেমন হবে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সৌদি সরকারের সঙ্গে আমাদের আনঅফিসিয়াল কথা হয়েছে। সেই অনুযায়ী তাদের বিষয়ে যতটুকু জেনেছি, এবার হয়তো পূর্ণ হজই হবে।
গত বছর আমাদের যেটা হয়েছিল সেটা হয়তো নাও হতে পারে। এবার হয়তো রেশিও হিসেবে আমরা যতটুকু পাওয়ার ততটুকু পাব। আর ৬৫ বছরের বিধিনিষেধের বিষয়টিও এবার নাও থাকতে পারে। এ জিনিসটা আমরা এরই মধ্যে তাদের কাছে জানতে পেরেছি।
এটা (৬৫ বছরের বেশি বয়সীদের হজ পালনে বাধা না থাকা) যদি হয়, তাহলে সিরিয়াল মেইনটেইন করে সহজে হয়ে যাবে।
সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে দ্রুত প্রাক-নিবন্ধন করার পরামর্শ  দেন ফরিদুল হক খান। তিনি বলেন, হয়তো এখনো আগামী বছর হজে যাওয়ার সুযোগ রয়েছে। হয়তো ১০ দিন পর সেটা থাকবে না। ১২ হাজার হয়তো পার হয়েছে।
সরকারিভাবে হয়তো সর্বোচ্চ ১৫ হাজার পেতে পারি।
২০১৯ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার মানুষ হজ পালন করেন। ২০২০ সালের জন্য বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে হজ সংক্রান্ত চুক্তি অনুসারে বাংলাদেশি হজযাত্রীর কোটা ১০ হাজার বৃদ্ধি করা হয়। ২০২০ সালে ১ লাখ ৩৭ হাজার বাংলাদেশির হজ পালনের সুযোগ ছিল। কিন্তু করোনা মহামারির কারণে সৌদি আরবের নিষেধাজ্ঞায় বাংলাদেশ থেকে কেউ হজ পালন করতে পারেনি। ২০২১ সালেও বিদেশিদের জন্য হজ পালনে নিষেধাজ্ঞা ছিল। করোনা সংক্রমণ কমে এলে চলতি বছর বিভিন্ন দেশ থেকে কোটা অর্ধেক করে হজ পালনের অনুমতি দেয় সৌদি আরব। এবার বাংলাদেশ থেকে ৬০ হাজার মুসল্লি হজ পালন করেন। করোনা মহামারির কারণে এবার ৬৫ বছরের বেশি বয়সীদের হজ পালনে নিষেধাজ্ঞা ছিল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর