বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

চাটমোহর যুব সোসাইটির ফলজ বৃক্ষ বিতরন

চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ২:৫৬ অপরাহ্ন

চাটমোহর যুব সোসাইটি ও আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে চাটমোহরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে ১ হাজার ফলজ বৃক্ষ বিতরন করা হয়।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চাটমোহর উপজেলা পরিষদ চত্বরে যুব সোসাইটির সামাজিক বনায়ন কর্মসূচি হিসেবে এই বৃক্ষ বিতরন কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ মাস্টার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মমতাজ মহল। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, চাটমোহর প্রেসক্লাব সাবেক সভাপতি রাকিবুর রহমান টুকুন প্রমূখ।

অনুষ্ঠানে, হরিপুর মমিন পাড়া আম, খাদিজাতুল কুবরা, দারুল উলুম নুরানী হরিপুর, চর নবীন লাঙ্গমোড়া দাখিল মাদ্রাসা, ছাইকোলা দাখিল মাদ্রাসা, কুয়াবাসী বাজার মসজিদ ও মাদ্রাসা, ডাকাতের ভিটা ধুলাউরী, ধূলাউরি কমিউনিটি ক্লিনিক, রামনগর হাফিজিয়া মাদরাসা, রামনগর ধূলাউরি সন্মিলিত খালাসী মাদ্রাসা, দাথিয়া পূর্ব পাড়া মসজিদ, পাচুড়িয়া কেন্দ্রীয় গোরস্থান, আগশোয়াইল জামে মসজিদ, মল্লিবাইন করবস্থান, রামচন্দ্রপুর আলিম মাদ্রাসা, এমকেআর দাখিল মাদ্রাসা, দাথিয়া মাদ্রাসা, সবুজ সংঘ, রামনগর, পাথাইল হাট আমার অহংকার এছাড়াও ৫০ জন সাধারণ জনগণের মাঝে এ ফলজ বৃক্ষ বিতরন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সভাপতি শেখ জাবের আল-শিহাব, সহ-সম্পাদক আরিফুল ইসলাম সৈকত, সাংগঠনিক সম্পাদক শারজিল হাসান মানিক সহ সংগঠনের সকল সদস্য।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর