রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৮:০০ অপরাহ্ন

‘শিক্ষার মানোন্নয়নে পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে উল্লাপাড়া পৌর শহরের স্বনামধন্য দু’টি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক পৃথকভাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন।

প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও নিশ্চিত করণের লক্ষ্যে মা ও অভিভাবক সমাবেশের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচি, শিক্ষার্থীদের মধ্যে আইসিটি সামগ্রী বিতরণ, চতুর্থ শিল্পবিপ্লব সম্পর্কিত আলোচনা সভা ও মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

স্ব স্ব বিদ্যালয়ের হলরুমে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ, উপজেলা ইন্সেট্রাক্টর মোঃ জাহিদুল করিম, বিদ্যালয় কমিটির সভাপতি মোঃ মমতাজ হাসান রিটু, রুবেল হাসান, প্রধান শিক্ষক টি এম আব্দুর রাজ্জাক ও চিত্ররঞ্জন রায়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর