বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

সুজানগরে জোরপূর্বক জমি দখলের চেষ্টায় চারা গাছের সাথে শত্রুতা

সুজানগর(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৪:১৬ অপরাহ্ন

সুজানগরে জোরপূর্বক জমি দখলের চেষ্টায় চারা গাছের সাথে শত্রুতা করে ১০ টি চারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর ২০২২ ইং) রাতে পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের হুদার পাড়া গ্রামের মৃত বাহাদুর মোল্লার ছেলে রমজান আলী মোল্লার রোপন কৃত ১০ টি চারা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, রমজান মোল্লার পৈত্রিক সম্পত্তি ৩৭৫৯ ও ৩৭৬০ দাগের ৭ শতাংশ জমি প্রায় ৫০ বছর ধরে ভোগ দখল করে আসছে।সেই জমি জোর পূর্বক দখল করার চেষ্টা করছে একই এলাকার আবুল কাশেম ব্যাপারী ও তার ছেলে আশরাফুল। এলাকার প্রধান গণ শালিশ মিমাংসা করে দিলেও জোর করে জমি কেনার জন্য চাপ প্রয়োগ করে ভয় ভীতি প্রদর্শন করে আসছে। এমনকি নিজেদের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ ধরে তাকে ফাঁসানো চেষ্টা করা হয়েছে বলে জানা যায়।এ ঘটনায় সুজানগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর