রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বরিশালে অস্ত্র-জাল টাকা ইয়াবাসহ যুবক আটক

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:২৮ অপরাহ্ন

জেলার বাকেরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড পিয়ারপুর এলাকা থেকে বিদেশী অস্ত্র, জাল টাকা ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।
আটককৃত মেহেদী হাসান (২৬) ওই এলাকার কুদ্দুস মিয়ার ছেলে। বৃহস্পতিবার বিকেলে নগরীর রুপাতলীস্থ র‌্যাব-৮ এর কার্যালয় থেকে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ বরিশাল সিপিএসসি কোম্পানীর উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।
তিনি জানান, বুধবার দিবাগত রাতে পিয়ারপুর বাজার এলাকায় মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‌্যাব-৮ এর সদস্যরা। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মেহেদী হাসানকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে তার বাসা থেকে একটি বিদেশী পিস্তল, ৮১ হাজার জাল টাকা ও ৭৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় র‌্যাব-৮ এর সিপিএসসির ডিএডি সুমন বিশ্বাস বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় অস্ত্র, জাল টাকা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করেন। সূত্রমতে, মেহেদী হাসানের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় আরও দুটি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর