বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আটঘরিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু 

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৪:২১ অপরাহ্ন

পাবনার আটঘরিয়ার কাকমারি গ্রামে বজ্রপাতে কৃষক সাদেক হোসেন মোল্লার (৩৮) মৃত্যু হয়েছে।
 মঙ্গলবার(৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহত সাদেক হোসেন একজন গরিব ও অসহায় কৃষক। তার ৩টি শিশু সন্তান রয়েছে। এসময় এলাকাবসী এই অসহায় পরিবারের জন্য উপজেলা প্রশাসনের সহায়তা কামনা করেন।
নিহত সাদেক হোসেন মোল্লা উপজেলার মাজপাড়া ইউনিয়নের কাকমাড়ি গ্রামের মহির মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঘটনারদিন সকালে সাদেক হোসেন বাড়ির পাশে দলগাড়ি বিলে ধানের জমিতে আগাছা পরিস্কারের কাজ করছিলেন। এমন সময় বজ্রপাত ঘটলে সে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে পাশের জমিতে কাজ করা স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর