রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

হাটিকুমরুলে ইন্টারচেঞ্জে ক্ষতিগ্রস্তদের দাবী আদায়ে গণ বিক্ষোভ

সলঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৮:৪০ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইন্টারচেঞ্জে ভুমি অধিগ্রহণে ন্যায্য মুল্য প্রাপ্তি ও সঠিক ক্ষতিপুরণ দাবীতে গণ-বিক্ষোভ করেছে ভুমির মালিক, দোকান মালিক ও কর্মচারীরা। আজ মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ১১টায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল রোড গোলচত্তরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বার্থরক্ষা ও দাবী আদায় বাস্তবায়ন কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দাবী আদায় বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুস সাত্তার সুলতানের সভাপতিত্বে শান্তিপুর্ণ এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মুকুল, মিজানুর রহমান বিএসসি, মাসুদ রানা শান্ত, রঞ্জু আহমেদ,আবুল কালাম,মাহমুদুল হাসান,আকতার হোসেনসহ অনেকে। বক্তারা বলেন, হাটিকুমরুলে ইন্টারচেঞ্জ নির্মাণের জন্য দুই বছর ধরে ভুমি অধিগ্রহণ সহ অন্যান্য কার্যক্রম চলছে। আজ পর্যন্ত ভুমি মালিক, দোকান মালিক ও কর্মচারীদের ন্যায্য প্রাপ্ত অধিকারের কোন ব্যবস্থাই করেন নাই। ইতিপুর্বে ন্যায্য দাবী আদায়ে সংবাদ সম্মেলন, মানববন্ধন, স্মারক লিপি সহ ক্ষতিগ্রস্থরা বিভিন্ন পদক্ষেপ গ্রহন করলেও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেননি। ভুমির মালিক, দোকান মালিক ও কর্মচারীদের অধিগ্রহণে ন্যায্য মুল্য না দিলে আগামীতে আরো কঠোর কর্মসুচি দেয়া হবে বলে তারা জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর