বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

পাবনায় নতুন পুলিশ সুপারের যোগদান

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৭:৫১ অপরাহ্ন

পাবনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মো: আকবর আলী মুন্সী। এর আগে তিনি নেত্রকোনা জেলার পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন।

রোববার (২৮ আগস্ট) বিকেলের দিকে তিনি পাবনা জেলার পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহন করেন।

দায়িত্ব গ্রহনের পরপরই জেলা পুলিশ পাবনার ফেসবুক পেজে “পুলিশ হবে জনগনের প্রথম ভরসাস্থল” উল্লেখ্য করে একটি পোস্ট দেন। সেখানে তিনি জেলার মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন ও অন্যান্য অপরাধ সংক্রান্তে তথ্য বা যেকোন পুলিশ সেবার জন্য সরাসরি জেলা পুলিশ পাবনার ফেসবুক পেজে মেসেজ করার কথা উল্লেখ করেন।

এর আগে পাবনায় কর্মরত এসপি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় শনিবার (২৭ আগস্ট) বিকেলে পাবনা থেকে বিদায় নেন।

প্রসঙ্গত, মহিবুল ইসলাম খান, বিপিএম ২০২১ সালের ১ জানুয়ারি পাবনায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেন এবং চলতি বছরের জুন মাসে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পান। তাকে র‌্যাবে বদলি করা হয়েছে।

নবাগত এসপি মোঃ আকবর আলী মুন্সী, পূর্ববর্তি এসপি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এর স্থলাভিষিক্ত হলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর