রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় বিএনপি নেতা কাজী কামালের মৃত্যুতে কেন্দ্রীয় মহাসচিবের শোক

আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৭:০৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, কেন্দ্রীয় তাঁতীদলের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী কামাল ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহে,,,,,, রাজিউন)। সোমবার সকাল ৭.৩০ মিনিটে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মরহুম কাজী সাইদুর রহমানের কনিষ্ঠ পুত্র। সমাজ সেবক ও  দানবীর হিসেবে তিনি এলাকায় বিশেষ পরিচিত ছিলেন। কামাল দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস, কিডনি সহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও বহু শুভাকাঙ্ক্ষী রেখে মারা যান। সোমবার বাদ আছর মরহুমের জানাযা নামাজ তার গ্রামের বাড়ী উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অনুষ্ঠিত হবে বলে তার পারিবার সূত্রে জানা গেছে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মৃত্যুতে এক শোকবার্তা পাঠিয়েছেন বলে জানান উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আজাদ হোসেন আজাদ। এছাড়াও শোক জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উল্লাপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আব্দুল ওহাব সহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর