শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

নিয়মিত সহবাসে হৃদরোগের ঝুঁকি!

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ১২:৩৭ অপরাহ্ন

সহবাসের ভালো দিক যেমন রয়েছে, তেমনি রয়েছে খারাপ দিকও! ৪০ থেকে ৫০ বছর কিংবা তারও বেশি বয়সি পুরুষ যদি প্রতিদিন সহবাস করেন, তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়!

সাম্প্রতিক গবেষণায় এমনটাই দাবি মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়য়ের গবেষকদের। তবে তারা জানিয়েছেন, পঞ্চাশোর্ধ্ব নারীদের ক্ষেত্রে এমন কোনো ভয় নেই!

গবেষক হুই লিউ ও তার সহযোগী গবেষকরা বলেছেন, ‘বয়স্কদের ক্ষেত্রে নিয়মিত সেক্স-এর ফলে কার্ডিওভাসকিউলার রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়।’

মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দুই হাজার ২০৪ জনের উপর এই পরীক্ষা করেন। সবারই বয়স ৫৭ থেকে ৮৫ বছরের মধ্যে। দীর্ঘ সময়ের এই গবেষণায় দেখা গিয়েছে, যাদের মধ্যে যৌনতার মাত্রা বেশি ছিল তাদেরই পরবর্তী সময়ে হৃদরোগের সমস্যা দেখা দিয়েছে।

চিকিত্‍সকরা বলছেন, ৫০ বছরের বেশি বয়সীরা রোজ কিংবা সপ্তাহে ২-৩ বার সহবাস করলে তাদের শরীরের স্বাভাবিক রক্তচাপ তুলনামূলকভাবে বৃদ্ধি পায় যা হৃদপিণ্ডের উপর চাপ সৃষ্টি করে। আর অতিরিক্ত রক্তচাপে হার্ট অ্যাটাকের আশঙ্কাও বেড়ে যায়।

দিনে একাধিকবার সহবাস করলে নারীদের ইউরিনারি ট্র্যাকট ইনফেকশন এর প্রবণতা বেড়ে যায়। ই-কোলাই ব্যাকটেরিয়া থেকে ইউটিআই হয়। সহবাসের ফলে মহিলাদের ব্লাডারে এই ব্যাকটেরিয়া সঞ্চিত হয়। তাই সহবাসের পর বেশি সতর্ক থাকতে হয় নারীদের।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর