শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ঝালকাঠিতে মাদক ব্যাবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

ঝালকাঠিতে মাদক মামলায় শাকিল খান সেন্টু (৪০) নামে এক ফেনসিডিল ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন। মামলায় অন্য ৭ আসামিকে খালাস প্রদান করেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২ ডিসেম্বর রাতে ঝালকাঠি শহরের কীর্ত্তিপাশা মোড় এলাকা থেকে ৭০৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী শাকিল খান সেন্টুসহ চারজনকে গ্রেপ্তার করে ঝালকাঠির গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় পরের দিন ডিবি পুলিশের উপপরিদর্শক শাহিন হোসেন বাদী হয়ে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮ জনের নামে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ৩ জানুয়ারি ডিবি পুলিশের উপপরিদর্শক জাকির হোসেন ৮ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। খালাসপ্রাপ্তরা হলেন উৎপল পাল, সোহাগ হাওলাদার, ইউসুফ হাওলাদার, মো. রুবেল, মো. দেলোয়ার, মো. ইলিয়াস ও আরিফুল ইসলাম সুমন মোল্লা। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মানিক আচার্য্য বলেন, মামলার প্রধান আসামিকে যাবজ্জীন সাজা দেওয়া হয়েছে। আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর