রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

ভুমি অধিগ্রহনে ন্যায্য মুল্য না পেয়ে হাটিকুমরুলে সাংবাদিক সম্মেলন

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৯:৩০ অপরাহ্ন

সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোলচত্তর এলাকায় অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ ভুমির মালিক, ব্যবসায়ীরা ন্যায্য মুল্যের দাবীতে সংবাদ সম্মেলন করেছে। ভুমির মালিক, ব্যবসায়ী স্বার্থরক্ষা কমিটির আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় হাটিকুমরুল হাজী ইমান আলী কমপ্লেক্স ৩য় তলায় কনফারেন্স কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দাবী আদায় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক আ: রাজ্জাক উপস্থিত সাংবাদিকদের কাছে লিখিত আকারে দাবীগুলো পেশ করেন। সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মুকুল সাংবাদিকদের জানান,আমরা ভুমি মালিক ও ব্যবসায়ীয়া গভীর ষড়যন্ত্রের শিকার। বহুবার আবেদন করেও জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করাতে পারি নাই। আমাদের ন্যায্য অধিকার আদায়ে আগামীতে বিক্ষোভ সমাবেশ সহ কঠোর অবস্থানে যাব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন,আবুল কালাম, শিক্ষক নুরুল হুদা, আলহাজ শফিকুল ইসলাম, মাহমুদুল হাসান সহ জেলা ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর