শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় রাস্তা পার হওয়ার সময় অটোবাইকের ধাক্কায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীর মৃত্যু অভয়নগর প্রেসক্লাবে নতুন মুখের ঢল জরুরি সভায় ৯ পদে দায়িত্ব বণ্টন, কার্যক্রমে গতি প্রত্যাশা রাণীনগরে জিআর চাল ও কৃষি প্রণোদনা বিতরণ নজরুল বর্ষ উপলক্ষে চাটমোহরে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু ঈশ্বরদীতে পৌর যুবদলের আহ্বায়ক জাকির জুয়েলসহ ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উদযাপন দু”দিনের ব্যবধানে ফরিদপুরে আবারো ১০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুরিয়ে ধ্বংস নাগরপুরের ভাদ্রা ইউনিয়নে যুব জামায়াতের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

আবার বাড়বে গরম

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২১ আগস্ট, ২০২২, ১২:১১ অপরাহ্ন

ক্রমশ দুর্বল হয়ে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ভারতের ছত্তিশগড়ের উপকূলে উঠে গেছে। যার ফলে বঙ্গোপসাগরে জারি করা সতর্ক সংকেত উঠিয়ে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আজ সন্ধ্যা পর্যন্ত মাছ ধরার ট্রলার ও নৌযানকে সাবধানে থাকতে বলা হয়েছে। রোববার (২১ আগস্ট) একজন আবহাওয়াবিদ এ তথ্য জানান।

তিনি বলেন, নিম্নচাপটি ছত্তিশগড়ের দিকে উপকূলে উঠে গেছে। এজন্য আমরা বঙ্গোপসাগরের সতর্ক সংকেত তুলে দিয়েছি। মোটামুটি সন্ধ্যা পর্যন্ত মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে একটু সাবধানে থাকতে বলা হয়েছে। বাতাসের গতিবেগও কমে গেছে।

এক প্রশ্নের জবাবে এই আবহাওয়াবিদ বলেন, আজ থেকে গরম অনুভূত হবে। আগামী দুই দিন সারা দেশে গরম বাড়বে। এরপর আবারও বৃষ্টি শুরু হবে। গত দুই দিন তাপমাত্রা নিম্নমুখী থাকলেও আজ থেকে তাপমাত্রার সঙ্গে গরমও ঊর্ধ্বমুখী থাকবে।

আফরোজ সুলতানা বলেন, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর