রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ 

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৯:০৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শনিবার উপজেলা পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর ( এডিপি) সাধারণ ও বিশেষ বরাদ্দ হতে অসহায় , দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে ৷ উপজেলা পরিষদ হলরুমে বিকেল সাড়ে তিনটায় এসব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম ৷ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না , মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা , উপজেলা প্রকৌশলী আবু সায়েদ , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর