বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

চাটমোহরে অসামাজিক কার্যকলাপ চলাকালে নারীসহ ১৫ জন আটক

চলনবিলের আলো ডেস্কঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ৩:১২ অপরাহ্ন

চলনবিল অধ্যুষিত চাটমোহর থানাধীন হান্ডিয়াল এলাকায় নদী ও বিলে প্রতিবছর বর্ষা মৌসুমে পার্শ্ববর্তী থানা এলাকার উঠতি বয়সী যুবকেরা নৌকা ভাড়া করে সাউন্ড বক্স বাজিয়ে ও নারীদের নিয়ে গভীর রাত অবধি আমোদ ফুর্তি ও অসামাজিক কাজ করে থাকে। অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ অভিযানে বুধবার দিনগত রাত (১৮ আগস্ট, বৃহস্প্রতিবার) প্রায় ১টায় গোপন সংবাদের ভিত্তিতে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহিন আলী ও সঙ্গীয় ফোর্স উপজেলার হান্ডিয়াল কাটা নদী পাকপাড়া সিমান্তে পাশ্ববর্তী ভাঙ্গুড়া থানার ২ জন নারীসহ ১৫ জন ব্যক্তিকে আমোদ ফুর্তি করার সময় আটক করেন।
এ বিষয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুক্তরায় চৌধরী পিপিএম বলেন, নদী ও বিলে গভীর রাতে কিছু ব্যক্তি নারীসহ আমোদ ফুর্তি চলাকালে আটক করে চাটমোহর থানায় প্রেরন করা হয়। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর