রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় ইউএনও’র হস্তক্ষেপে চেয়ারম্যানের উদ্যােগে রক্ষা পেল কয়েক’শ একর ফসলি জমির জলাবদ্ধতা

মোঃ আমিনুল ইসলাম. উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৭:২১ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পুর্ণিমাগাঁতী ইউনিয়নের বেতুয়া, সয়বাড়ীয়া ও পুকুরপাড় গ্রামের প্রায় দুই হাজার মানুষের কৃষি জমির জলাবদ্ধতা দুর করলেন উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ উজ্জল হোসেনের নির্দেশে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম তপন। স্থানীয় সরকারের একটি নিচু হালটে মাটি ভরাট করে রাস্তা নির্মাণ করায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এলাকাবাসীর ফসলি জমির পানি নিষ্কাশনের দাবির প্রেক্ষিতে ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউএনও উজ্জ্বল হোসেনের নির্দেশে গত বুধবার ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম তপন নির্মিত রাস্তার নিচ দিয়ে পাইপ স্থাপনের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় নিরসন হলো জলাবদ্ধতা। এই পাইপ স্থাপনের ফলে ফসলি জমির জলাবদ্ধতা  দুরভূত হলো।

সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বেতুয়া, সয়বাড়ীয়া ও পুকুরপাড় গ্রামের লোকজনের যাতায়াতের সুবিধার জন্য স্থানীয় সরকারের একটি নিচু হালটে মাটি ভরাট করে রাস্তা নির্মাণ করা হয়। মাঠের পানি নদীতে নিষ্কাশনের জন্য কোন জোলা বা নালা না থাকায় ঐ নিচু হালট দিয়ে পানি গড়তো। রাস্তা নির্মাণের ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে রাস্তার নিচ দিয়ে পাইপ স্থাপন করে পানির গতিপথ স্বাভাবিক করা হয়েছে। এর ফলে পানিতে ডুবে থাকা কয়েকশ একর ফসলি জমি রক্ষা পেল।

স্থানীয় কৃষক আব্দুর রাজ্জাক, আবুল কালাম, আমীর হোসেন, ফুলজোড় হোসেন ও কৃষাণী হাছিনা খাতুন জানান, নিচু হালটে মাটি ভরাট করে রাস্তা নির্মাণের ফলে পানির স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হয়ে পড়ে। এই অবস্থা থাকলে প্রতি বর্ষা মৌসুমে দুর্ভোগ পোহাতে হতো সাধারণ কৃষককে। পাইপ স্থাপনের ফলে জলাবদ্ধতা থাকবেনা আর ফসলি মাঠে। কৃষকের ফসল উৎপাদনে দূরভিত হলো জলাবদ্ধতা।

স্থানীয় ইউপি সদস্য মোঃ আবু মুছা সরকার জানান, এলাকাবাসীর অসুবিধার কারনে রাস্তা খনন করে পাইপ স্থাপনের মাধ্যমে জলাবদ্ধতা দুর করা হয়েছে।

পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম তপন বলেন, কৃষকের দাবির প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের নির্দেশে ফসলি মাঠের জলাবদ্ধতা দূরীকরণে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর