রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সলঙ্গায় দুই জনের লাশ উদ্ধার

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ১২:৩৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক ঘটনায় ২ জনের লাশ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত যুবক নুর নবী (৩৩) সলঙ্গা থানার নলকা ইউপির এরান্দহ মধ্যপাড়া মৃত শফিজ উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে, আজ শুক্রবার (১২ আগষ্ট) আনুমানিক ভোর রাতে।
০৬ নং ওয়ার্ডের মেম্বর আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যুবক নুরনবী রাতের খাবার খেয়ে প্রতিদিনের ন্যায় নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। শুক্রবার ভোর ৬টার দিকে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে বাড়ির পাশের ভিটায় জিগা গাছের সাথে রশি লাগানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
পারিবারিক সুত্রে জানা যায়, নুরনবী দীর্ঘদিন ধরে মাথার সমস্যায় ভুগছিলেন। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট শেষে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে।

অপর দিকে একই থানার ঘুড়কা ইউপির ইচলাদিগর গ্রামে হিরো ব্রিকস নামে একটি ইট ভাটা থেকে এক মাছ ব্যাবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত প্রসন্ন হাওলাদার(৪৫) ভুঁইয়াগাতী ইচলা দিগর গ্রামের প্রকাশ হাওলাদারের ছেলে।

পারিবারিক বিরোধের জেরে হত্যা হয়েছে বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর