বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

পাবনায় ট্রাক চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ৫:২৫ অপরাহ্ন

পাবনার টেবুনিয়ায় ট্রাক চাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পাবনা-রাজশাহী মহসড়কের মজিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের নাম রজব আলী (২০) পাবনা সদর উপজেলার মজিদপুর গ্রামের মো: আসলাম হোসেনের ছেলে।
নিহত রজব টেবুনিয়া ওয়াছিম পাঠশালা থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো।
স্থানীয়রা জানান, এদিন সকালে রজব মোটরসাইকেলে করে পাবনার গাছপাড়া থেকে টেবুনিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাবনা-রাজশাহী মহসড়কের মজিদপুর এলাকায় পৌছলে একই দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৬৮৯৩) তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই রজব আলীর মৃত্যু হয়। খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর