শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

অভয়নগরে শিশু ছাত্রী নাঈমা খাতুন ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেফতার

কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

যশোরের অভয়নগর উপজেলার ১নং প্রেমবাগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মোঃ মনিরুল বিশ্বাসের মেয়ে নাঈমা খাতুন(৮) কে ধর্ষণ ও হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে অভয়নগর থানা পুলিশ।
অভয়নগর থানা কর্তৃক প্রেস বিজ্ঞপ্তির সূত্রে জানা যায়, আসামি উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত কোরাইশ মোল্লা ওরফে কুশো মোল্লার ছেলে আমজাদ মোল্লা(৪০) গত ৭ আগস্ট রবিবার বিকাল আনুঃ ৫.২০ ঘটিকা হতে রাত ১০.০০ঘটিকার মধ্যে যে কোন সময় ভিকটিম নাঈমা খাতুনকে লোভ দেখিয়ে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামস্থ জনৈক শফি কামাল এর ঘেরের দক্ষিণপাড়ে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে হত্যা করে মৃতদেহ শফি কামাল এর ঘেরের দক্ষিণ পাড় সংলগ্ন বিলের কচুরিপানা ধাপের নীচে লুকিয়ে রাখে।
ঘটনার বিষয়ে উল্লেখ করে নিহত নাঈমার পিতা মোঃ মনিরুল বিশ্বাস বাদি হয়ে অভয়নগর থানায় এজাহার দাখিল করে যার মামলা নং ১০/১৮৪, তাং ৯/০৮/২০২২, ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(২) তৎসহ ২০১ পেনাল কোড রুজ্জু হয়।
গত ৯ আগস্ট রাতে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আকরাম হোসেন সহ সংঙ্গীয় ফোর্স নিয়ে বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে আসামি আমজাদ মোল্লা(৪০), কে গ্রেফতার করেন। এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, শিশু ছাত্রী নাঈমা খাতুন(৮) কে ধর্ষণ ও হত্যা করার অপরাধে আসামি আমজাদ মোল্লাকে গ্রেফতার করে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর