বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

পাবনা-২ আসনে নির্বাচনী গণসংযোগে নামলেন সাবেক সাংসদ আরজু

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৪:২৮ অপরাহ্ন

নির্বাচনী গণসংযোগে নামলেন পাবনা-২ (সুজানগর ও বেড়ার আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি খন্দকার আজিজুল হক আরজু।
বুধবার বেলা ১১ টায় ঢাকা থেকে নৌপথে ফেরী যোগে কাজীরহাট ফেরী ঘাটে আসলে বিপুল সংখ্যক নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানিয়ে স্বাগত জানান। ফেরী থেকে নামার পর কাজীরহাট ঘাটে তিনি নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন।
পরে নেতাকর্মীরা মোটর সাইকেল বহর নিয়ে কাজীরহাট থেকে কাশিনাথপুর হয়ে নগরবাড়ী ঘাট হয়ে তার নিজ বাসভবন নাটিয়াবাড়ীস্থ অর্ঘ্য কনভেনশন সেন্টারে এসে এলাকার সুধীজনসহ রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময়ে মিলিত হন।
মতবিনিময়কালে সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু বলেন, মানুষের কল্যাণে রাজনীতি করছি। মানুষের পাশে আছি এবং থাকবো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আমি মনোনয়নপত্র জমা দিবো। নির্বাচনকে সামনে নিয়ে এই শোকের মাসে জাতির জনককে স্মরণে রেখেই আমার নির্বাচনী গণসংযোগ শুরু করলাম।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর