শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

মোঃ নুর হোসেন, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৪:৩৪ অপরাহ্ন

লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ ইউছুফ (৪০) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বুধবার (৩ আগষ্ট) সকাল ১০টার সময় কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চর কাদিরা গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ইউছুফ চর কাদিরা গ্রামের আমিন উল্লাহ চেরাং বাড়ির ছায়েদুল হক এর ছেলে ও স্থানীয় ইলেক্ট্রিশিয়ান কা’ম ডিলার।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ইউছুফ নিজ বাড়ির পাশে আমন ধানের বীজ তলায় পানি দেওয়ার জন্য মোটর সংযোগ করতে গেলে শর্টসার্কিট জনিত সমস্যার কারনে কিছু বুঝে ওঠার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানে মারা যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলাইমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি কেউ অবগত করেনি।
বিষয়টি জেনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর