বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় বড়াল নদী দখল করে বহুতল ভবন নির্মাণ, নির্মাণ সামগ্রী জব্দ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২, ৯:১৩ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় বড়াল নদী দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে নির্মাণ সামগ্রী জব্দ করেছে উপজেলা প্রশাসন। রবিবার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান উপজেলার চৌবাড়িয়া হারোপাড়ায় বড়াল নদী দখল করে নির্মিত বহুতল ভবনে হাজির হয়ে দেওয়াল ভেঙ্গে দেন ও সেখান থেকে ইট, বালি, খোয়া ও অন্যান্য নির্মাণ সামগ্রী জব্দ করার আদেশ দেন।

জানা গেছে, পৌরসভার হারোপাড়া মহল্লার বাসিন্দা রঞ্জু মোল্লা নামের এক ব্যক্তি বড়াল নদী দখল করে একটি বহুতল ভবন নির্মাণ করছিলেন। নির্মাণের শুরু থেকেই উপজেলা প্রশাসন ভবনের মালিক রঞ্জু মোল্লাকে একাধিকবার মৌখিক ও লিখিত নির্দেশনা প্রদান করে নদী দখল করে বহুতল ভবন নির্মাণ না করার অনুরোধ করে আসছিলেন। এর পর রঞ্জু মোল্লা নিজেও মুচলেকা দিয়ে ছিলেন যে, তিনি নদী দখল করে বহুতল ভবন নির্মাণের কাজ আর করবেন না। কিন্তু সকল নির্দেশনা অমান্য করে তিনি আবারো ওই ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন এমন খবর পেয়ে গত রবিবার (৩১ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান ভবনের দেওয়াল ভাঙ্গার এবং সেখান থেকে ইট, বালি, খোয়া ও অন্যান্য নির্মাণ সামগ্রী জব্দ করার আদেশ দেন। তবে ঘটনার সময় ভবনের মালিক বা শ্রমিক কাউকে পাওয়া যায় নি। নদীর অবৈধ দখলদারের বিরুদ্ধে এমন উচ্ছেদ অভিযান পরিচালনা করায় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিসহ অনেকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খানকে সাধুবাদ জানিয়েছেন

ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, নদী দখল করে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। নদী অবৈধ দখল মুক্ত রাখতে উপজেলা প্রশাসন সচেতন রয়েছে।

উল্লেখ্য, এ বছরের ১৫ ফেব্রুয়ারি প্রতিদিনের সংবাদ পত্রিকায় “নদী দখল করে ভবন নির্মাণ” শিরোনামে সংবাদ প্রকাশের সঙ্গে সঙ্গে নদী দখল করে বহুতল ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেন উপজেলা প্রশাসন।

 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর