বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আটঘরিয়ায় বজ্রপাতে দুই জন আহত

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৩১ জুলাই, ২০২২, ৫:৩৯ অপরাহ্ন

পাবনার আটঘরায়ায় পাট কাটতে গিয়ে বজ্রপাতে দুই দিনমজুর গুরুত্বর আহত হয়েছেন। আহতদের মধ্যে ইসরাইল হোসেনকে (৪০) আশঙ্কা জনক অবস্থায় পাবনা সদর হাসপাতালে  ও বিদ্যুৎ হোসেনকে (৩৮) আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রবিবার বিকেলে উপজেলার আটঘরিয়া (বটতলা) গ্রামে এই দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার আটঘরিয়া (বটতলা) গ্রামের মৃত চান মিয়ার ছেলে ইসরাইল হোসেন (৪০) ও একই গ্রামের সৈয়দ আলীর ছেলে বিদ্যুৎ হোসেন (৩৮)।
ঐগ্রামের বাসিন্দা মোঃ জাহিদুল ইসলাম রিপন জানান, ঘটনার সময় দুইজন দিনমজুর (শ্রমিক) জমিতে পাট কাটছিলেন এমন্তাবস্থায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা দৌড়ে বাড়িতে ফেরার সময় বজ্রপাতে দুইজনই গুরুত্বর আহত হয়।
আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাজ্জাদ হোসেন বলেন, দুইজন দিনমজুর বজ্রপাতে আহত অবস্থায় হাসপাতালে আসলে এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাকী একজন আশঙ্কা মুক্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর