বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

জুয়ার আসর থেকে আটঘরিয়ায় উপজেলা যুবলীগের সভাপতিসহ ১৫ জুয়াড়ি গ্রেপ্তার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৩:৫৭ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে যুবলীগ কার্যালয়ে জুয়ার আসর থেকে উপজেলা যুবলীগের সহ-সভাপতি সহ ১৫জনকে আটক করেছে পুলিশ। বুধবার (দিবাগত) রাত সাড়ে বারোটার দিকে তাদের আটক করা হয়। আটক কৃতরা হলেন, উপজেলা যুবলীগের সভাপতি ও বরুলিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আজিজুল গাফ্ফার (৪৭), মৃত মজির উদ্দিনের ছেলে সেলিম হোসেন (৩৮), রোস্তম প্রামানিকের ছেলে লিটন হোসেন (৩৫), কন্দপপুর গ্রামের আবুল হাশেমের ছেলে সজল হোসেন (২৮), মৃত খালেকের ছেলে উকিল আলী (৪০), পলাশ প্রামানিকের ছেলে সাগর প্রামানিক (২০), দেবোত্তর গ্রামের আব্দুস সামাদের ছেলে মিজান আলী (২৭), মৃত ইয়াছিন আলীর ছেলে আবু সাঈদ (৩৭), নাগদহ গ্রামের হারুনর রশিদ মন্ডলের ছেলে বাবুল আক্তার (৪০), মৃত ধলু সেখের ছেলে রফিক উদ্দিন (৪০), চক ধলেশ্বর গ্রামের আনসার আলীর ছেলে ফারক হোসেন (৩৪), মৃত শুকুর আলীর ছেলে আব্দুল মালেক (৩০), বিশ্রামপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে আব্দুল হালিম (৫২), সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে হিরা হোসেন (৩৫) ও শাহাপুর জাশাদল গ্রামের মৃত মজুর আলীর ছেলে রাজা হোসেন (৩৫)।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক গনমাধ্যমকে জানান, গোপন মাধ্যমে পুলিশ জানতে পারে উপজেলার দেবোত্তর বাজারে যুবলীগ কার্যালয়ে জুয়া খেলা হচ্ছে। পরে পুলিশ সেখানে অভিযান চালালে উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফারসহ ১৫ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ ৩৪ হাজার ৭শ’ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত সামগ্রী উদ্ধার করা হয়।

 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর