বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

চাটমোহরে শিশু সুরক্ষা বিষয়ক র‌্যালী ও আলোচনা সভা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৫:৩৯ অপরাহ্ন

পাবনার চাটমোহরে ‘সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব’ শীর্ষক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে একটি র‌্যালী বের হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষা কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এ মসীহসহ গন্যমান্য ব্যক্তি বর্গ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর