বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে দুই লক্ষ্য টাকার নিষিদ্ধ চায়না জাল জব্দ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৭:০১ অপরাহ্ন

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় পাবনার ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই লক্ষ্য টাকার নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই ) দুপুর থেকে বিকাল পযন্ত উপজেলার চর-ভাঙ্গুড়া, পুই বিল, নৌবাড়ীয়া, ছোট বিশাকোল ও রুপসীসহ বিভিন্ন স্থানে প্রায় ৫০ টি নিষিদ্ধ চায়না/দুয়ারী জাল (আনুমানিক মূল্য দুই লক্ষ্য টাকা) জব্দ করে জন সম্মুখে ধ্বংস করেছে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে ভাঙ্গুড়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলী আজম, ভাঙ্গুড়া থানা পুলিশ, সাংবাদিকসহ জনসাধাণর।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অসাধু জেলেরা নিষিদ্ধ চায়না/দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করার সময় উপজেলা মৎস্য দপ্তরকে সঙ্গে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানে প্রায় দুই লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না/দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়।

 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর