রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় নিজের ছেলেকে কারাবাসে রাখতে মায়ের আকুতি

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ৭:১৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর শহরে সংসার ও নিজের জীবন বাঁচাতে সন্তানকে জেলে পাঠানোর আকুতি জানালেন মা শেফালী খাতুন। উল্লাপাড়া পৌরসভা আদর্শ গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী শেফালী খাতুন। তাদের বড় ছেলে শাকিল কিছু দিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছে। মাদকের টাকার জন্য শাকিল এখন প্রতিদিন তার মায়ের ওপর ব্যাপক নির্যাতন শুরু করেছে। সংসারের জিনিসপত্র ছিনিয়ে নিয়ে বিক্রি করে দিচ্ছে। পংগু বাবার চৌকিটিও রক্ষা সম্ভব হয়নি।

শেফালী খাতুন রোববার উল্লাপাড়ায় গণমাধ্যমকর্মীদের কাছে গিয়ে তিনি জানান, তার মাদকাসক্ত ছেলে শাকিলের মারপিট ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছেন তিনি। অশ্রæসিক্ত হয়ে শেফালী বলেন, ‘তার স্বামী বহুদিন ধরে পংগু হয়ে বিছানায় পড়ে আছেন দীর্ঘদিন ধরে। তিনি অন্যের বাড়িতে কাজ করে তিন ছেলে ও স্বামীকে নিয়ে খেয়ে-না-খেয়ে দিনযাপন করে করছেন। অথচ শাকিল মাদকাসক্ত হয়ে প্রতিদিন তার কাছে টাকা চাইছে। টাকা দিতে না পারলে মাকে বেধড়ক মারধর করছে।
ছোট দুই ভাইকেও মারতে উদ্ধত হচ্ছে। ইতোমধ্যে সংসারের বাসন থেকে শুরু করে সব কিছু নিয়ে বাইরে বিক্রি করে মাদক কিনছে সে। দু’দিন আগে তার পংগু বাবাকে বিছানা থেকে মাটিতে নামিয়ে দিয়ে তার চৌকিটি পর্যন্ত বিক্রি করে দিয়েছে।
তিনি আরও জানান, আমার ছেলে ‘শাকিলকে দীর্ঘ সময় জেলে রাখার ব্যবস্থা নিতে তিনি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি আবেদন করবেন।’ শাকিলের কারাগারে যাওয়া নিশ্চিত করতে শেফালী সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর