রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সলঙ্গায় এন.এইচ.ডব্লিউ পাকা রাস্তার উদ্বোধন

কে,এম আল আমিন:
আপডেট সময়: শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৮:০০ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় এন.এইচ.ডব্লিউ পাকা রাস্তার শুভ উদ্বোধন করেন, ৬৫,সিরাজগঞ্জ-৪( উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এমপি। থানার হাটিকুমরুল ইউনিয়নের নবরত্ন পাড়া ও হাটিপাড়া গ্রামে পৃথক ২ টি পাকা রাস্তার উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে আজ শনিবার বিকেলে হাটিকুমরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা বাহাদুর আলী সরকারের সভাপতিত্বে এবং ইব্রাহিম হোসেনের পরিচালনায় জনসভার প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের বিশদ বর্ণনা করেন। বঙ্গবন্ধু কন্যা,প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আগামীতে আবারও নৌকার বিজয় নিশ্চিত করতে জনগনকে আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান হেদায়েতুল আলম (আলম রেজা), সলঙ্গা থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বিএসসি, হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহেল কাফি, সাধারন সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার,সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার, ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার রাসেল, নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক,সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী সহ আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর