রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

রায়গঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়

কে,এম আল আমিন:
আপডেট সময়: শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৪:৫১ অপরাহ্ন

নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ জুলাই) সকাল ১০টায় সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে,রায়গঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ হাফিজুর রহমান। তিনি জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত নানা কর্মসূচি পালিত হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে মাইকিং, পোনামাছ অবমুক্তকরণ, র‌্যালি, উদ্বোধনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষীদের সাথে মতবিনিময়, মোবাইল কোর্ট/ অভিযান পরিচালনা, মাছচাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ এবং শুক্রবার মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান উপজেলা পরিষদে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে,এম রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক এইচ, এম মোনায়েম খান,সাংগঠনিক সম্পাদক আলী হায়দার আব্বাসী,অর্থ সম্পাদক আশরাফ আলী, প্রচার প্রকাশনা সম্পাদক হাসানুজ্জামান সুলতান,সাংবাদিক আতিক মাহমুদ আকাশ, দীপক কুমার কর,আব্দুস সাত্তার, এম আব্দুল্লাহ সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর