রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

রায়গঞ্জের ভুমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘর প্রদানের উদ্বোধন

কে,এম আল আমিন:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৬:০৭ অপরাহ্ন

মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১শত ৯৫টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ২ শতাংশ জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

আজ বৃহ:বার (২১ জুলাই) সকালে রায়গঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কনা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ-তাড়াশ,সলঙ্গার সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজলা পরিষদের চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন , সহকারি কমিশনার ভূমি তানজিল পারভেজ,রায়গঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যক্ষ রেজাউল করিম তালুকদার।

অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে,এম রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক এইচ এম মোনায়েম খান,
রায়গঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি তাপস কুমার ঘোষসহ অন্যান্য সাংবাদিক ও সুবিধা ভোগীরা ।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর রায়গঞ্জের ১৯৫টি ভুমি ও গৃহহীনদের মাঝে দলীল হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজসহ অন্যান্য অতিথি বৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর