বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

পাবনায় নিখোঁজের ৩ দিন পর হত্যা মামলার আসামির মরদেহ উদ্ধার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২০ জুলাই, ২০২২, ৮:৩৭ অপরাহ্ন

পাবনার সাঁথিয়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর রাজা প্রামাণিক (৫২) নামে হত্যা মামলার এক আসামির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ জুলাই) দুপুরে উপজেলার লালীপাড়া গ্রামের ফিরোজের ইটভাটা সংলগ্ন একটি ক্যানেলের মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাজা প্রামাণিক উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের শ্রীকোলা এলাকার মৃত সিরাজ প্রামাণিকের ছেলে।
সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মো. সিদ্দিকুল ইসলাম বলেন, মরদেহের গায়ে আঘাতের তেমন চিহ্ন নেই। ২-৩ দিন আগে হত্যা করে ফেলে রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত ও ঘটনার তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এখনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেননি। অভিযোগ দিলে মামলায় নথিভূক্ত করা হবে।
ঘটনাস্থলে থাকা পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম জানান,
 গত ১৭ জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে স্থানীয় একটি ক্যানালে গন্ধ বের হলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা গিয়ে তাকে শনাক্ত করে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্তে কাজ করছে পুলিশ। তবে এ ব্যাপারে থানায় কোনো জিডি করা হয়নি।
৭-৮ বছর আগে ওই এলাকার একটি হত্যার ঘটনায় মামলার আসামি ছিলেন তিনি। তবে এ ব্যাপারে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলেও জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর