বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আটঘরিয়ায় ৫২ গৃহহীন পরিবার পাচ্ছেন ঘর

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৮:০৯ অপরাহ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে পাবনার আটঘরিয়া উপজেলায় ৫২ ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর ও জমি পাচ্ছেন। আগামী বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রীর শেখ হাসিনা এসব ঘরের হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।

মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ১২টার দিকে আটঘরিয়া উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আটঘরিয়া উপজেলায় এর আগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ১৩৩টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ঘর বাবদ খরচ হয়েছে ২ লাখ ৬০ হাজার টাকা। বিদুৎ, রাস্তাা, স্যানেটারি, পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে ঘরগুলোতে। দুই শতাংশ জমিসহ একটি করে পাকা ঘর দেয়া হচ্ছে গৃহহীনদের।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, রিপোর্টার ইউনিটির সভাপতি সুলতান মাহমুদ, আটঘরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রানা, সাবেক সম্পাদক মাসুদ রানা, মোফাজ্জল হোসেন বাবু, সাংবাদিক মোহাম্মদ ইয়াছিন, নুরুল ইসলাম খান, ফজলুর রহমান, আফ্রিদি মিঠুন, শফিউল্লাহ শফি প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর