রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

হাটিকুমরুলে মহিলা মাদ্রাসায় ছাত্রীদের কোরআন ছবকে দোয়া ও আলোচনা সভা

কে,এম আল আমিন:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২, ৬:২৩ অপরাহ্ন

সলঙ্গা থানার হাটিকুমরুল রোডস্থ চড়িয়া শিকার উত্তরপাড়া হযরত সুমাইয়া (রাঃ) মহিলা মাদ্রাসার ১৬ জন ছাত্রীকে পবিত্র কোরআন ছবক উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ জুলাই) বাদ জোহর মাদ্রাসার হল রুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোঃ মুজাফ্ফর হোসেনের সঞ্চালনায় এবং কমিটির সভাপতি আলহাজ নুরুল আলম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রাধানগর জামে মসজিদের খতিব, এ যুগের সাড়া জাগানো উদীয়মান বক্তা মাওলানা মুহা: আব্দুল কুদ্দুস সিদ্দিকী।সম্মানীত বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগীশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক,চড়িয়া শিকার উত্তরপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল্লাহ আল কাফী, বিশিষ্ট সমাজ সেবক আহসান হাবিব (পারভেজ) সহ অনেকে। উল্লেখ্য,২০১৬ সালে প্রতিষ্ঠিত হযরত সুমাইয়া (রাঃ) মহিলা মাদ্রাসাটি অল্প সময়ের মধ্যে এলাকার সকল শ্রেনী পেশার মানুষের কাছে দ্বীনি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যেই আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বর্তমানে মাদ্রাসায় মোট ১৪৫ জন ছাত্রী রয়েছে। যার মধ্যে ১৬ জন ছাত্রীকে পবিত্র কোরআনের সবক দেয়া হলো। সবক ও দোয়ার অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর