রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

ভারুয়াখালীতে যুবককে কুপিয়ে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা

জিয়াউল হক জিয়া, চট্টগ্রাম ব্যুরো:
আপডেট সময়: শনিবার, ২ জুলাই, ২০২২, ১১:৫৮ পূর্বাহ্ন

কক্সবাজার সদর ভারুয়াখালী ইউনিয়নের  ৯নং ওয়ার্ডের উল্টাখালী আব্দু রহিমের ছেলে আজিজুল হক’কে তার বাড়ির পাশে গভীর রাতে কুপিয়ে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি একজন অবিবাহিত যুবক। ১জুলাই শুক্রবার রাত্রে তার বাড়ি থেকে আনুমানিক ১কিলোমিটার দূরে আদর্শ গ্রাম গিয়েছিল। তিনি রাত ৯:৩০দিকে আদর্শগ্রাম থেকে বাড়িতে ফিরে আসার পথে তার বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলের ভিতর দুর্বৃত্ত সন্ত্রাসীরা পূর্ব থেকে লুকিয়ে থাকছে বলে ধারণা করছে। যখন তিনি ওই স্থানে আসে তাঁকে মাথায় কুপিয়ে এবং গলায় জবাই করিয়ে হত্যা করে। তিনি যখন ৯ঃ৩০ মিনিটে আদর্শ গ্রাম থেকে বাড়ি ফিরছিল তখন তার ‘মা’ মোবাইলে যোগাযোগ ছিল। যখন দশটা অতিক্রম হয়ে যাওয়ার পরও তিনি বাড়িতে আসছেনা মোবাইলে আবার কল দিলে মোবাইলে কল যাচ্ছে না। তখন নিহত আজিজকে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজি একপর্যায় রাত ১টা ১৫ মিনিটের সময় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। আত্মীয়-স্বজনের ধারণা তাকে ১০ঃ৩০ মিনিটের দিকে খুন করা হয়।
মৃত্যুর কারণ জানতে চাইলে তার পরিবার বর্গ জানান তাকে পূর্ব থেকে মেরে ফেলবে বলে কিছু আত্মীয়-স্বজন হুমকি দিয়েছিল। তারা হত্যা করেছে ।
রাত্রে ঘটনাস্থলে পুলিশ হাজির হয়ে ঘটনা স্থান থেকে লাশের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর