রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

পদ্মা সেতু দেখতে গেছেন স্বামী, বউ-শাশুড়িকে প্রেমিকের সঙ্গে ধরলেন জনতা

মোঃ মুন্না হুসাইন, ভ্রাম্যমান প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১ জুলাই, ২০২২, ৫:২০ অপরাহ্ন

স্বামী সাইদ তালুকদার স্বপ্নের পদ্মা সেতু দেখতে চলে গেছেন এরপর তার স্ত্রী লতা খাতুন তার আগের প্রেমিক সুমন হোসেনের সঙ্গে মিলিত হলে স্থানীয় লোকজন ধরে ফেলে। এদিকে একই সময় সাইদ তালুকদারের মা ও লাভলী খাতুনের শাশুড়ি শারমিনা খাতুন তার পরকীয়া প্রেমিক সবুজ হোসেনের সঙ্গে ধরা খায়। দেশিগ্রাম ইউনিয়নের দেশিগ্রামের নিজ বাড়ির পাশাপাশি ঘর থেকে জনতা তাদের ধরে ফেলে।
চাঞ্চল্যকর এ বিষয়টি নিশ্চিত করে দেশিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্যানেন্দ্র নাথ বসাক বলেন, ধরা খাওয়া বউ-শাশুড়িকে তাদের বাড়িতেই লোকজন আটকে রেখেছেন। গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে তাদের সিদ্ধান্ত নেওয়া হবে।
লতা খাতুন ও সুমন হোসেন বলেন, ১১ বছর ধরে আমরা দুজন দুজনকে ভালবাসি। এ ঘটনার পর বিয়ে করে নেওয়া ছাড়া উপায়ন্ত নাই। তাদের দুজনের ঘরেই একটি করে কন্যা শিশু রয়েছে।
শারমিনা খাতুন ও সবুজ হোসেন বলেন, আমরা ষড়যন্ত্রের শিকার। কিন্তু সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে বিয়ে করতে হবে।
এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন তাদের গ্রেপ্তর করে থানায় নিয়ে আসা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর