রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

গ্লোবাল টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২০ জুন, ২০২২, ২:৫৬ অপরাহ্ন

গ্লোবাল টেলিভিশনের অফিস কার্যালয়ের সামনে সাংবাদিকের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসী মুন্না বাহীনিকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে উল্লাপাড়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
সোমবার বেলা ১১ টায় সময় গ্লোবাল টিভির উল্লাপাড়া প্রতিনিধি ময়নুল হোসাইন এর সভাপতিত্বে উল্লাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরামের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তরা সন্ত্রাসী মুন্না বাহীনি কর্তৃক গ্লোবাল টেলিভিশন ভবনে প্রকাশ্যে সাংবাদিক হামলায় জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া প্রেস ক্লাবের আহব্বায়ক আব্দুল বাতেন হিরু, মাইটিভির উল্লাপাড়া প্রতিনিধি রেজাউল করিম বাচ্চু,আনন্দ টিভির জেলা প্রতিনিধি শিশির আলম,এশিয়ান টিভির উল্লাপাড়া প্রতিনিধি আল-আমিন,দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি সাহারুল হক সাচ্চু,দৈনিক মানব কন্ঠের উল্লাপাড়া প্রতিনিধি আলমগীর হোসেন, ,দৈনিক খোলা কাগজ পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি আমিনুল ইসলাম,দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি আলমাহমুদ সরকার,দৈনিক খবর পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি আলমগীর হোসেন সহ স্থানীয় সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর